ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ব্যাগের আড়ালে নূন্য মানের নিষিদ্ধ প্ল্যাস্টিক ঢুকছে শিলিগুড়িতে - The News Lion

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ব্যাগের আড়ালে নূন্য মানের নিষিদ্ধ প্ল্যাস্টিক ঢুকছে শিলিগুড়িতে

 


দি নিউজ লায়নঃ  নিষিদ্ধ প্ল্যাস্টিকের ব্যবহার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণাই সাড়!কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ব্যাগের আড়ালে নূন্যতম মানের নিষিদ্ধ প্ল্যাস্টিক ঢুকছে শিলিগুড়ি শহরে। রাজ্য পুলিশের হানায় শিলিগুড়ি ট্রান্সপোর্ট গোডাউন থেকে বাজেয়াপ্ত করা হলো প্রায় ১০টন নিষিদ্ধ প্ল্যাস্টিক। পুলিশ প্রশাসনের চোখকে ফাঁকি দিতে খাদ্য ও অন্য পণ্য সামগ্রীর আদলে প্যাকেজিং করে সেবক রোডের ট্রান্সপোর্ট গৌডাউনে মজুদ করা হয়েছিল ২৫ ও ৫০কেজির দুধরনের বস্তায় প্রচুর পরিমানে নিষিদ্ধ প্ল্যাস্টিক ক্যারিব্যাগ। গোপন সূত্রে সে খবর পৌঁছায় শিলিগুড়ি স্পেশ্যাল অপারেশন গ্রূপ ও গোয়েন্দা বিভাগের কাছে।


 সে মোতাবেক বুধবার দুপুর নাগাদ শিলিগুড়ির সেবকরোডের শিল্পাঞ্চলের গুদামে অভিযান চালানো হয়। ভিন রাজ্যের আমদানি রপ্তানি সামগ্রী মজুদ করা ট্রান্সপোর্টের একটি গুদামে অভিযান চালাতেই সেখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তেল ও পেট্রোপন্য সরবরাহের জন্য সিল ছাপ্পা যুক্ত  বস্তায় বান্ডিল করে কেজি কেজি নিষিদ্ধ প্ল্যাস্টিক নজরে আসে ডিডি ও এসওজি পুলিশ কর্তাদের। ইন্ডিয়ান অয়েল করপোরেশনে সরকারি সিল ও আইএসআই মার্কাওয়ালা ব্যাগ দেখে কিঞ্চিৎ ধোঁয়াশা তৈরি হয়। তবে তল্লাশি চালাতেই বেড়িয়ে আসে টনে টনে প্ল্যাস্টিক। পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গিয়েছে এই ট্রান্সপোর্ট গুদামের  মালিক রাজেশ গোয়েল। বিপুল পরিমানে একক ব্যবহারের নিষিদ্ধ প্ল্যাস্টিক হরিয়ানা থেকে এনে শিলিগুড়তে তার গুদামে মজুদ করে সে। সেখান থেকেই কেজিতে কেজিতে শহরের প্লাস্টিক মজুদারদের কাছে পৌঁছত। 


এদিন পুলিশি অভিযানে ওই গুদাম থেকে ৭০০বস্তা প্ল্যাস্টিক বাজেয়াপ্ত করা হয়। সম্প্রতি শিলিগুড়ি পুরনিগমের তৃণমূল প্রশাসক বোর্ডের তরফে শহরে নিষিদ্ধ প্ল্যাস্টিক ব্যবহার বন্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে লাগাতার অভিযান চলছে। এদিনের পুলিশের অভিযানে বাজেয়াপ্ত প্রায় ১০টন প্ল্যাস্টিক শিলিগুড়ি পুরোনিগমের সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের তত্ত্বাবধানে তুলে দেয় পুলিশ। শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব বলেন নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। যা আইনে রয়েছে সেমত গুদাম মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে পুরনিগম।


 শহরে ধারাবাহিক ভাবে অভিযান চলবে।পুলিশ প্রশাসনের সহায়তায় প্ল্যাস্টিকের আমদানি, উৎপত্তি ও ভিন্ন রাজ্য থেকে শহরের প্ল্যাস্টিকের প্রবেশ বন্ধ করা হবে। ক্রেতাদের সচেতন হতে আবেদন জানান তিনি। ক্রেতা সচেতনতা বাড়াতে ফ্লেক্স, হোডিং, ইন্টারনেটকে হাতিয়ার করে প্রচার চালাবে পুরনিগম। পুরোনিগমের প্রশাসনিক বোর্ডের অন্যতম সদস্য রঞ্জন সরকার বলেন বহু আগেই শিলিগুড়িতে প্ল্যাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। তবে তা বিগত পুরনিগমের বাম বোর্ডের হাত ধরে দিন দিন প্ল্যাস্টিকের ব্যবহারের শ্রীবৃদ্ধি হয়েছে। এদিকে বিপুল পরিমান প্ল্যাস্টিক পুলিশ বাজেয়াপ্ত করেছে তা পরিবেশ দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। তারা গাইডলাইন মেনে বিনষ্টিকরন করবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.